রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা ওয়াপদা রোডে গুলিতে মো. সুমন (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রামপুরা ওয়াপদা রোড ২ নম্বর গলিতে ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাতেই চিকিৎসা নিয়ে চলে যান।
গুলিবিদ্ধ যুবকের নাম মো. সুমন (২৫)। তিনি একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করেন।
গুলিবিদ্ধ সুমনকে হাসপাতালে নিয়ে আসা তাঁর বোন ইভা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেন, ‘সুমন একটি ইন্টারনেট কোম্পানিতে লাইনম্যানের কাজ করেন। তাঁদের বাসা রামপুরা ওয়াপদা রোডের ২ নম্বর গলিতে। রাতে সামনের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ১০-১২ জন মুখোশধারী মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সুমন ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হন। জানতে পেরে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢামেকে নিয়ে আসা হয়। কারা কী কারণে গুলি করেছে, সে বিষয়টি জানতে পারি নাই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘রামপুরা ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমন নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। রাতেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। বিষয়টি আমরা হাতিরঝিল থানা-পুলিশকে অবহিত করেছি।’
এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ‘ঢাকা মেডিকেল থেকে গুলিবিদ্ধ হয়ে এক যুবক আহত হওয়ার খবর পেয়েছি। তবে হাসপাতালে পুলিশ পাঠিয়ে তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে