
কোটাবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে বঙ্গভবন উদ্দেশে যাত্রা করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে ১২টা ২০ মিনিটে বিনা বাধায় শাহবাগ পার হন তাঁরা। শাহবাগ থেকে মৎস্য ভবন, এরপর প্রেসক্লাব হয়ে বঙ্গভবন পর্যন্ত তাঁদের এই গণপদযাত্রা চলবে বলে জানানো হয়েছে।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের এই গণপদযাত্রা। আশা করি পুলিশ প্রশাসন আমাদের গণপদযাত্রায় সহযোগিতা করবে।’
পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অবস্থান নেয়। সেখানে ১০ মিনিট অবস্থান শেষে তাঁরা আবার মিছিল নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করে।
শিক্ষার্থীদের নেতৃত্বদানকারীদের পক্ষ থেকে জানানো হয়, ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম থাকায় তাঁরা অপেক্ষা করেছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ হয়েছে জানতে পারার পর তাঁরা আবার মিছিল নিয়ে যাত্রা শুরু করেছেন।
আরও খবর পড়ুন:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে