ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসে গেস্টরুমে ডেকে নিয়ে ‘ম্যানার’ শেখানোর নামে প্রথম বর্ষের তিন শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তানভীর, ভূগোল বিভাগের রাকিব বিন রাজু ও বাংলা বিভাগের বোরহান। তাঁরা সকলেই কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
মারধরের অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা হলেন—২০২০-২০২১ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জুনাইদ, বাংলা বিভাগের শাহিনুর ও রকি। অভিযুক্ত তিনজনই কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও শীর্ষপদ প্রত্যাশী জসিম উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
ভুক্তভোগী শিক্ষার্থীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘উত্তর ছাত্রাবাসের ১২০ নম্বর কক্ষে (গেস্টরুম) ম্যানার শেখানোর নামে ছাত্রলীগের নেতা-কর্মীরা নির্যাতন চালায়। মাথায় ও হাতে আঘাত করা হয়। বেশি অসুস্থ হয়ে পড়লে ভোরে ঢাকা মেডিকেলে হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।’
নাম প্রকাশ না করার বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের নামে বক্তব্য গেলে সিনিয়রেরা আবার গেস্টরুমে ডাকবে। আমাদের হলে থাকতে দেবে না, এখানে ছাত্রলীগই হল চালায়।’
ভুক্তভোগী শিক্ষার্থীরা আরও বলেন, ‘ছাত্রাবাসের গেস্টরুমে নিয়ে আমাদের মারধর করা হয়। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মানসিক টর্চার করে সিনিয়রেরা। আমরা নাকি সিনিয়রদের কথা শুনি না, বেয়াদবি করি—ইত্যাদি বলে মারধর করেছে। আমাদের কিল-ঘুষি মেরেছে, মাথায় ও হাতে আঘাত করেছে। পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে বিশ্রামে আছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ কর্মী রকি ও জুনাইদ মারধরের বিষয় অস্বীকার করে বলেন, ‘জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছে। সিনিয়রেরা মিটমাট করে দিয়েছে।’
শাহিনুরকে ফোন দিয়ে প্রতিবেদকের পরিচয় দেওয়া হলে তিনি আর কথা বলেননি। ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। উত্তর ছাত্রাবাসের প্রাধ্যক্ষ ওবায়দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কল রিসিভ করেননি।
সার্বিক বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের বিষয়ে শুনিনি। তবে তাঁদের ভুল বোঝাবুঝি হয়েছে, পরবর্তীতে তাঁরা মিটমাট করে ফেলছে বলে জানতে পেরেছি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে