রাজধানীর উত্তরার কোর্টবাড়ি এলাকায় রেললাইনে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক দম্পতির নিহত হয়েছেন। আজ শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাসুম (২৫) ও ইতি খাতুন (১৯)।
পথচারী আল ইসলাম শুভ বলেন, সন্ধ্যার দিকে তাঁরা দুজন হাত ধরে যাচ্ছিলেন। আবার মোবাইল দিয়ে সেলফি তুলছিলেন। হঠাৎ গাজীপুরগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় ওই নারী। আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে মারা যায় তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কয়েকজন পথচারী ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে তাঁর কোনো স্বজন না আসায় এখান থেকে তাঁর নাম পরিচয় জানা যায়নি।
এদিকে ঢাকা রেলওয়ের থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে উত্তরা কোর্টবাড়ি এলাকার রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ওই দম্পতি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তাঁদের। এতে ঘটনাস্থলেই মারা যায় ইতি নামের ওই নারী। আর পথচারীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে