
পাঁচ ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার বিকেলে সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত হয়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে সড়ক ছেড়ে দেন তাঁরা।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–পাগলা–মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থান নিয়ে বেশ কিছু কারখানাতে ভাঙচুর চালান। এ সময় বন্ধ হয়ে যায় পুরো বিসিক এলাকা। বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
শ্রমিকেরা বলেন, ‘অবন্তি কালার টেক্স এবং একই গ্রুপের ক্রোনী গার্মেন্টসে প্রায় ৯ হাজার শ্রমিক কর্মরত ছিল। প্রায় কয়েক মাসের বেতন পরিশোধ না করে কারখানা দুটি লে অফ ঘোষণা করে। দফায় দফায় আন্দোলন ও বৈঠক অনুষ্ঠিত হলেও মালিকপক্ষ বেতন পরিশোধ করেনি। বাধ্য হয়েই আজকে সড়ক অবরোধ করেছি আমরা।’
সেনাবাহিনীর মেজর আশরাফ বলেন, ‘মালিকপক্ষ বেতন পরিশোধ না করে আত্মগোপনে রয়েছে। আপনাদের বেতন পরিশোধে এই দুটি প্রতিষ্ঠান নিলামে তুলে বিক্রি করে বেতন পরিশোধ করা হবে।’
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, ‘ক্রোনী ও অবন্তি কারখানার মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এ নিয়ে শ্রমিকদের অসন্তোষ দীর্ঘদিনের। আমরা সমাধানের উদ্যোগ নিয়েছি।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে