ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতাল ও পুলিশের বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সাভারে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ জুলাই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায়। এদিন পুলিশের গুলিতে মারা যান মিরপুর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র ইয়ামিন (২২)। পরদিন ১৯ জুলাই পৌর এলাকার রেডিও কলোনিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান আরও একজন।
২০ জুলাই সাভার বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান চারজন। গত ২১ জুলাই মারা যান দুজন। ২৩ জুলাই গুলিবিদ্ধ হয়ে আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে সাভারে ১০ জন মারা যান। তাঁদের মধ্যে দুজন ছাত্র। তাঁদের সবাইকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।
ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘২৩ জুলাইয়ের পর গত সোমবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ১৩ জন। এ ছাড়া গত সোমবার হাসপাতালে আনার পর গুলিবিদ্ধ পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।’
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন-অর-রশীদ বলেন, ‘গত সোমবার আমাদের হাসপাতালে গুলিবিদ্ধ ৩৩ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।’
আশুলিয়া গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয়ক গোলাম রহমান শাহজাহান বলেন, ‘আমাদের হাসপাতালে গত সোমবার গুলিবিদ্ধ ৭০ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে ওই দিনই ৯ জন মারা যান।’
এ ছাড়া গত সোমবার আশুলিয়া থানার সামনে আগুনে পোড়া একটি লেগুনার ভেতরে দুজনের দগ্ধ লাশ এবং থানার ভেতরে আরও একজনের পুড়ে যাওয়া লাশ পড়ে থাকতে দেখা যায়। থানার পাশে পদচারী সেতুতে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল আরও দুজনের লাশ।
আশুলিয়া থানা ও থানার পাশে পড়ে থাকা পাঁচটি লাশের মধ্যে তিনটি লাশ পুলিশের বলে দাবি করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে