মানিকগঞ্জের দৌলতপুরের আবু জাফর (৩০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসানের বিরুদ্ধে। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন নিহতের ভাই সালাউদ্দিন ঠান্ডু।
নিহত আবু জাফর দৌলতপুরে বাঁচামারা ইউনিয়নের বাঁচামারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় বাঁচামারা বাজারে মুদি মাল, বিকাশ ও ফ্রিজের দোকান করতেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুলাই করোনাকালীন সময়ে সন্ধ্যায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলার বাঁচামারা বাজারে আনসার সদস্যদের সঙ্গে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান।
এ সময় মুদি মাল, বিকাশ ও ফ্রিজ ব্যবসায়ী আবু জাফরের দোকান খোলা পায় এবং তাকে ১৫ হাজার টাকা জরিমানা করে। এসময় তাদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ইউএনও ক্ষিপ্ত হয়ে আনসার সদস্যের কাছ থেকে বন্দুক নিয়ে আবু জাফরকে বেধড়ক পেটাতে থাকে। আবু জাফরের আত্ম চিৎকারে তাঁর বড় ভাই সালাউদ্দিন ঠান্ডু এগিয়ে আসলে প্রকাশ্যে তাকেও মারধর করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় উপজেলা নির্বাহী অফিসার।
এ ঘটনার পর আবু জাফর গুরুতর আহত হয়ে দীর্ঘ ৯ মাস ১৬ দিন পর গত ১৬ মে ২০২২ তারিখে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা যান।
নিহতের ভাই সালাউদ্দিন ঠান্ডু জানান, উপজেলা নির্বাহী অফিসারের ভয়ে এত দিন অভিযোগ করতে পারি নাই। কিন্তু ভাই মারা যাওয়ার পর ছোট ভাতিজা ও ভাতিজির কথা ভেবে এবং আমার বাবা-মা নিহত জাফরের জন্য কান্না কাটি করায় বাধ্য হয়ে ভাইয়ের বিচারের জন্য অভিযোগ করছি।
তিনি আরও জানান, ওই নির্যাতনের কারণে আমার ঘাড়ের হাড় ভেঙে গেছে, আমি পঙ্গু হয়ে গেছি। আমি ইউএনও বিচার চাই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিকে গত সাত দিন আগে দৌলতপুরের ইউএনও ইমরুল হাসান সরকারিভাবে অন্যত্র বদলি হলেও এখনো নিজ কর্মস্থলে আছে। আগামী কয়েক দিনের মধ্যে তিনি বদলি জনিত কারণে মানিকগঞ্জ থেকে অন্যত্র চলে যাবেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে