রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে যশোরের ঝিকরগাছার দীর্ঘদিনের পলাতক ও শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব-৩-এর একটি দল। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বাবু ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের মো. শহীদুল নজর আলীর ছেলে।
আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, বাবু ঝিকরগাছা এলাকায় এক আতঙ্কের নাম ছিলেন। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ছাত্রলীগের নেতা মিলন হোসেনকে বাবু ও তাঁর সহযোগীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। এই মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক জীবন যাপন শুরু করেন। তাঁর বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, হত্যা, মারামারি, মাদক মামলাসহ মোট ১৩টি মামলা আদালতে বিচারাধীন।
আরিফ মহিউদ্দিন আহমেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু তাঁর কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে