
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে নিজেকে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থায়ন এবং অর্থ লোপাটে জড়িত থাকার অভিযোগে হিরুকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার পুলিশ জানায়, তাদের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গুলশান ২-এর ৭৮ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে হিরুকে গ্রেপ্তার করে। তাঁর নামে বাড্ডা থানায় একটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অর্থ লোপাট, অবৈধ অর্থায়ন এবং রাজনৈতিক আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ছাত্র আন্দোলন দমনে প্রভাব খাটানোর উদ্দেশ্যে একাধিক আর্থিক লেনদেন করেছেন তিনি।
গুলশান থানার পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আরাফাতুল খান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে তথ্য সংগ্রহ করেছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে পুরো চিত্র স্পষ্ট হবে।’
তিনি আরও বলেন, আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে