
রাজধানীর পল্লবী এলাকা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহথির মোহাম্মদ খান তমাল ও মো. তোফায়েল আহমেদ।
পুলিশ জানায়, ২১ মার্চ সাকিব নামের এক ব্যক্তি সাবলেট ভাড়া দেওয়ার জন্য মাহথির মোহাম্মদ খান তমালকে তাঁর বাসায় আমন্ত্রণ জানান। বাসাটি পছন্দ হওয়ার পর মাহথির চাবি নিয়ে চলে যান এবং পরদিন প্রয়োজনীয় তথ্য দেওয়ার কথা বলেন। কিন্তু তিনি তালা ভেঙে বাসা থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন ফোন চুরি করেন। সাকিব বিষয়টি বাড্ডা থানায় অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করে।
এরপর, ৩০ মার্চ পল্লবীর কালসী এলাকায় এক অভিযানে মাহথির ও তাঁর সহযোগী তোফায়েলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন, যার বাজারমূল্য প্রায় ৯ লাখ ২৮ হাজার টাকা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, চোর চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে