থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো এবং আতশবাজি বন্ধের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মিজানুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শ্রী অরবিন্দ কুমার রায়।
শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, এই বিষয়ে পুলিশ সব সময় তৎপর। কোর্টের আদেশ দেওয়ার প্রয়োজন নেই। রিট খারিজ হওয়ার পর মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের দাবি ছিল এসব বন্ধের পাশা–পাশি ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা। তিনি বলেন, আতশবাজির আতঙ্কে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণের প্রসঙ্গ উঠলে আদালত বলেন, কানে তুলা দিয়ে রাখলে শিশুটি মারা যেতনা। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত এমন কিছু বলেছেন বলে আমি শুনিনি।
এর আগে গত রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মিজানুর রহমান জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট ছয়জনকে বিবাদী করা হয়। ওই দিন মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো এবং আতশবাজির ঘটনায় প্রায় ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত সকলকেই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া এসব ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। আর ভবিষ্যতে ফানুস ও আতশবাজি কেনা–বেচাতেও নিষেধাজ্ঞা চেয়ে সম্পূরক আবেদন করা হবে বলে জানান এই আইনজীবী।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে