মুন্সিগঞ্জের সিরাজদিখানে মো. হাসান মিয়াকে (৪২) তাঁর ছোট ভাই হারুন মিয়া (৩৫) কুপিয়ে হত্যা করেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী হারুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো. হাসান মিয়া প্রায় ১১ বছর ধরে কুয়েতে থাকেন। এই সুযোগে ছোট ভাই হারুনের সঙ্গে বড় ভাইয়ের স্ত্রীর পরকীয়া চলছিল। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে বড় ভাই খবর পেয়ে ছুটিতে দেশে আসেন। বিষয়টি নিয়ে আজ একটি সালিস বসার কথা ছিল। কিন্তু এর আগেই সকালে ছোট ভাই ধারালো ছুরি দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়।
বালুচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফারুক হোসেন বলেন, ‘হারুনের সঙ্গে তার ভাবির পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে তাদের বাড়িতে বিভিন্ন সময় একাধিক বিচার সালিস হয়েছে। হাসান প্রায় ১১ বছর পর চার দিন আগে কুয়েত থেকে দেশে এসেছে। আজ সকাল ১১টায় প্রকাশ্যে বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।’
এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভাবির সঙ্গে দেবরের প্রেমের বিষয়ে কথা শুনছি। একটু পর বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে