
প্রলোভন দেখিয়ে ইতালিসহ বিভিন্ন দেশে মানব পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে মাদারীপুরের ডাসার উপজেলা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কোমলপুর গ্রামের বাসিন্দা ফরহাদ মাতুব্বর (৫০) ও একই গ্রামের শুভ মাতুব্বর (৩৮)। তাঁদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে ডাসার থানায় মামলা রয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুরের মানব পাচার করে আসছেন ফরহাদ মাতুব্বর ও তাঁর সহযোগী শুভ মাতুব্বর। তাঁরা বেশ কয়েকজন মিলে লিবিয়া দিয়ে ইউরোপের ইতালিসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর কথা বলে প্রতারণা করে আসছেন। ডাসার উপজেলার কোমলাপুর, বালিগ্রাম, কাজীবাকাইসহ বিভিন্ন এলাকার মানুষজনকে বিদেশ নেওয়ার কথা বলে চক্রটি বিপুল অর্থ হাতিয়ে নেয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ফরহাদ ও শুভর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে থানায় মামলা রয়েছে। তাঁদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে