
নরসিংদীর পলাশের ঘোড়াশালে মোটরসাইকেলে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মো. খোরশেদ আলম (৪৫) নামের এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘোড়াশাল রেলস্টেশনের অদূরে চামড়াব এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার মো. সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী এবং ওই বিদ্যুৎকেন্দ্রের মাধবী কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন খোরশেদ আলম। সকাল ৯টার দিকে ঘোড়াশাল চামড়াব এলাকার রেলক্রসিংয়ের সামনে পৌঁছান তিনি।
রেলক্রসিংয়ের গেটম্যান আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশালে পৌঁছার সংকেত পেয়ে বাঁশ দিয়ে তৈরি রেলক্রসিংটি আটকে দেওয়া হয়। এর পরও খোরশেদ আলম দ্রুত রেলক্রসিংটির নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় দুই রেললাইনের মাঝে ছিটকে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে খোরশেদ আলমের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে