
সাভারের আশুলিয়ায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আহসান উল্লাহ (৪৮) হত্যার ঘটনায় পলাতক আসামি সুজন ইসলামকে (১৬) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ সুলতান মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। তিনি উপজেলার কুতুববস গ্রামের সুলতান ইসলামের ছেলে।
নিহত আহসান উল্লাহ সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জিএম হিসেবে কর্মরত ছিলেন। তিনি তুরাগের চণ্ডালভোগ এলাকার মৃত মজিদ আহমেদের ছেলে।
তুরাগ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২৩ মার্চ) বিকেল থেকে আহসান উল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরদিন তাঁর স্বজনেরা তুরাগ থানায় একটি নিখোঁজ জিডি (সাধারণ) ডায়েরি করেছিলেন।
গত মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ১০ নম্বর প্লটের পাশের রাস্তা থেকে আহসান উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের পর র্যাব ছায়াতদন্ত করে এ ঘটনায় জড়িত অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা এলাকা থেকে গত মঙ্গলবার (২৫ মার্চ) সকালে মূল পরিকল্পনাকারী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। অপরদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হররাম উত্তরপাড়া থেকে বুধবার (২৬ মার্চ) বিকেলে নূরনবীকে গ্রেপ্তার করা হয়। এরপর গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে ইস্রাফিলকে গ্রেপ্তার করে র্যাব। সর্বশেষ আজ সুজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, আহসান উল্লাহকে হত্যার ঘটনায় পলাতক সুজনকে গাজীপুরের কাশিমপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মেজর আহনাফ আরও বলেন, ‘হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও জিএম আহসানের গাড়িচালক সাইফুল ইসলামকে ও তাঁর সহযোগী নূর নবী মিয়া, মো. ইস্রাফিলকেও দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সর্বশেষ পলাতক সুজনকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রই র্যাবের হাতে গ্রেপ্তার হলো।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে