
মাদারীপুরে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব আলী শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াকুব শেখের বাড়িতে নতুন ঘর নির্মাণের জন্য পাশের জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ করা হচ্ছিল। গতকাল বুধবার বিকেলে ওই মেশিনে ১৯ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উঠে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে রাতে মূর্তিটি উদ্ধার করে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে