
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে। যেখানে ছোট ছোট দল নিবন্ধন পেয়েছে সেখানে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন কেন নিবন্ধন পাবে না?’
আজ শুক্রবার মাদারীপুরের শিবচরে বাহাদুরপুর মাদ্রাসার ৮০তম বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত, ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান বাহাদুরপুর মাদ্রাসা।
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হই, ঐক্য গড়ে তুলি। ঐক্যই শান্তি, ঐক্যই বল। আমাদের মনটা বড় করি। ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না।’

খালিদ হোসেন বলেন, ‘ব্রিটিশ শাসকেরা শ্রমিকদের ওপর অত্যাচার করত। তাঁদের কাছ থেকে কম দামে সবকিছু কিনে নিত। কৃষককে জুলুম করত। জোর করে কাজ করাত। কৃষকেরা ন্যায্য মজুরি পেত না। তার প্রতিবাদ শুরু হয়েছিল মাদারীপুর থেকে। হাজী শরীয়তুল্লাহ এর প্রতিবাদ করেছেন। তিনিই দেশের প্রথম মুক্তিযোদ্ধা। আগামীতে বই-পুস্তকে হাজী শরীয়তুল্লার জীবনী ও সমাজসংস্কারে তার অবদান তুলে ধরা হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি ও বাহাদুরপুর পির মঞ্জিলের গদিনশিন পির মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসানসহ জেলা-উপজেলা ফরায়েজী আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে