
বাংলাদেশ রেলওয়ের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক সদর দপ্তর (জিএম কার্যালয়) ফরিদপুর জেলা সদরে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফরিদপুরবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক মানুষ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফরিদপুরে বাংলাদেশ রেলওয়ের অনেক জায়গা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, যা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক সদর দপ্তরের সকল অবকাঠামো নির্মাণকাজে ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের মতো কোনো জটিলতায় পড়তে হবে না।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামীকাল মঙ্গলবার ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা হয়ে ফরিদপুর-রাজবাড়ী হয়ে পশ্চিমাঞ্চলের জেলার সঙ্গে রেলওয়ের নির্বিঘ্নে যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচিত হবে। রাজধানী থেকে দক্ষিণাঞ্চল হয়ে পশ্চিমাঞ্চলের জনপদের সংযুক্তিকরণ একটি অভাবনীয় ঐতিহাসিক পদক্ষেপ। সে ক্ষেত্রে ফরিদপুরের বর্তমান রেলস্টেশনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
মানববন্ধন চলাকালে স্থানীয় বাসিন্দা রফিক উদ্দিন আহমেদ পোকন বলেন, ‘২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন রেলওয়ের দক্ষিণ আঞ্চলিক অফিস ফরিদপুরে হবে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, ফরিদপুরকে বঞ্চিত করার লক্ষ্যে কিছু কৌশলধারী ষড়যন্ত্র করে এই অফিসটি খুলনা নিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন। তাঁদের স্পষ্ট বলতে চাই, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পরেও যদি আপনারা ধৃষ্টতা দেখান তাহলে ফরিদপুরের আপামর জনগণ এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
মানববন্ধনে বক্তব্য দেন ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আল-আউয়াল হোসেন তনু, ১৯ নম্বর কাউন্সিলর মাহমুদ রেজা ও মহিলা সদস্য জয়গুন বেগম।
এ সময় সৈয়দ আল-আউয়াল হোসেন তনু বলেন, ‘আমরা জানতে পেরেছি রেলওয়ের দক্ষিণ অঞ্চলের সদর দপ্তর ফরিদপুরে হবে না। আগামীকাল ফরিদপুরবাসীর ভাগ্যোন্নয়নে ভাঙ্গায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর কাছে আমাদের জোর দাবি, তিনি যেন ফরিদপুরবাসীর এই প্রাণের দাবি মূল্যায়ন করেন। রেলওয়ের এই অফিস যেন ফরিদপুরেই হয়। আগামীকালই এর প্রতিফলন দেখব বলে আশা ব্যক্ত করছি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে