
গাজীপুরের শ্রীপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শ্রীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা এ কর্মসূচি পালন করেন। গত বৃহস্পতিবার রাতে ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী শ্রীপুর থানা ভবন এলাকায় প্রকাশ্য মিছিলে স্থানীয় সাংবাদিক মোজাহিদকে হত্যার স্লোগান দেন।
ছাত্রদলের সেদিনের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা স্লোগানে বলেন, ‘একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।’
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সাংবাদিক এম এম ফারুক, আব্দুল লতিফ মাস্টার, আবুল কালাম আজাদ, ফজলে মমিন আকন্দ, শাহান সাহাবুদ্দিন, ফয়সাল খান, মোতাহার খান, রাতুল মন্ডল, সফিকুল ইসলাম ভূঁইয়া, মাহমুদুল হাসান প্রমুখ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
এর আগে গত মঙ্গলবার সকাল-সন্ধ্যা শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলে। সেখানে টাকার বিনিময় লোকজনকে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ছবি তোলার সুযোগ করে দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। সাংবাদিক মোজাহিদ এ ঘটনার ভিডিও প্রকাশ করেন নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। তাতে ক্ষুব্ধ হন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে বৃহস্পতিবার রাতে শ্রীপুরে মিছিল করেন তাঁরা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে