
টাঙ্গাইলের সখীপুরে শিক্ষক দম্পতির যমজ দুই কন্যা আফসানা ও শাহানা শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছেন। এবার তাঁরা দুজনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তি পরীক্ষায় সামিয়া জাহান আফসানা ‘ডি’ ইউনিটে প্রথম ও সাদিয়া জাহান শাহানা ‘এ’ ইউনিটে ৭৬তম হয়েছেন।
আজ শনিবার আফসানা ও শাহানার মামা হাফিজুল ওয়ারেস এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে তাঁরা পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায়ও একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছিলেন। এ নিয়ে গত বছরের ১৬ অক্টোবর ‘দৈনিক আজকের পত্রিকা’সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়েছিল। চেহারায় প্রায় একই রকম দেখতে দুই বোনের এমন ধারাবাহিক সাফল্যে পরিবারসহ এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
তাঁদের পরিবার সূত্রে জানা গেছে, সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল-আমিন মিয়া ও আফিয়া আক্তার দম্পতির যমজ সন্তান সামিয়া জাহান আফসানা এবং সাদিয়া জাহান শাহানা এইচএসসি পরীক্ষায় টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন। এর আগে দুই বোনই সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাঁদের পিএসসি, জেএসসি পরীক্ষার ফলও জিপিএ-৫।
জানতে চাইলে আফসানা ও শাহানার বাবা আল-আমিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, দুই মেয়ের ধারাবাহিক ভালো ফল দেখে আমরা আনন্দিত। আমাদের পাশাপাশি প্রতিবেশীরাও মেয়েদের সাধুবাদ জানাচ্ছেন। মেয়েদের ইচ্ছা ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করার। এদের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় আফসানার নাম রয়েছে।
উল্লেখ্য, আল-আমিন মিয়া উপজেলার বড়চওনা-কুতুবপুর (বিকে) কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা জামায়াত ইসলামীর আমির এবং মা আফিয়া আক্তার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে