
আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করেন সংগঠনের সদস্যরা। র্যালি শেষে ডিআরইউর হলরুমে নারী দিবসের বিশেষ প্রকাশনা ‘কণ্ঠস্বর’-এর মোড়ক উন্মোচন করা হয়।
নারী দিবসের অনুষ্ঠানে ডিআরইউর নারীবিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখির সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।
ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘নারীকে নারী নয়, মানুষ হিসেবে ভাবতে হবে। শুধু নারী দিবসে নয়, প্রতিদিন ঘরে-বাইরে নারীকে সম্মানের চোখে দেখতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ সবাই সবাইকে পারস্পরিক সম্মান দেখাতে হবে।’
সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বলেন, ‘নারীরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। এগিয়ে যাবে বিশ্ব। নারীর চলার পথ সুগম ও নিরাপদ করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী দিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক শাহনাজ শারমিন, অর্থ সম্পাদক এস এম এ কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশাররফ, ক্রীড়া সম্পাদক মাকসুদ লিসা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে