
ঘন কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া রুটে এবং পৌনে ৯টার দিকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট রুটে ফেরি চলাচল শুরু হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় চারটি ফেরি আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে এই দুই নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। নদীতে কুয়াশা বেড়ে যাওয়ায় নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় গতকাল বুধবার রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এদিকে একই কারণে সকাল ৬টা থেকে আরিচা-কাজীরহাট রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। কাজীরহাট থেকে আরিচা যাওয়ার পথে হামিদুর রহমান, শাহ আলী ও চিত্রা নামের ফেরিগুলো প্রায় তিন ঘণ্টা আটকা পড়ে। বিপরীত পথে যাওয়ার সময় ধানসিঁড়ি ফেরিও আটকা পড়ে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে