
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন একই গ্রামের রুহুল আমিন (৫৪), আব্দুস সালাম হাওলাদার (৭২), আব্দুল কালাম হাওলাদার (৬৭), লিয়া আক্তার (৩৬), মেহেদি হাসান (২৫) ও মো. অলিউল্লাহ (৫৬)। আহতদের মধ্যে আব্দুস সালাম হাওলাদারের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের পরিবার ও স্থানীয়রা জানান, খাগদাহ গ্রামের আবুল কালাম হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আয়ুউব আলী হাওলাদার ওরফে আনোয়ার হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিস হলেও সমাধান হয়নি। এরই জেরে আয়ুউব আলী হাওলাদার তাঁর লোকজন নিয়ে রাতে আবুল কালাম হাওলাদার ও তাঁর পরিবারের ওপর হামলা চালান।
কুপিয়ে পরিবারের ছয়জনকে জখম করেন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আব্দুস সালাম হাওলাদারের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে প্রতিবেশী আয়ুউব আলী হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়েছে। তাদের আইনের আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে