নারায়ণগঞ্জের সোনারগাঁ এশিয়ান হাইওয়ের পাশ থেকে ফাতেমা বেগম (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ের পাশে ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ফাতেমা বেগম বন্দর উপজেলার লাঙ্গলবন্দ দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।
নিহত ফাতেমার ছোট ছেলে সাইফুল ইসলাম জানান, তার মা গতকাল শনিবার বিকেলে ছোট মেয়ের জামাই নান্টু মিয়ার সঙ্গে মদনপুরে কিস্তিতে টাকা তুলতে গিয়েছিলেন। তারপর থেকেই তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরেও ফাতেমার কোনো সন্ধান না পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা।
পুলিশ জানিয়েছে, রোববার সকালে জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ের পাশে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। তখন তালতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে লাশটি উদ্ধার করে। পরে জানাজানি হলে মৃত ফাতেমার স্বজন এসে লাশ শনাক্ত করে।
তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে