সারা দেশে বিরোধী ও ভিন্নমত দমন, নিপীড়ন, হুমকি, মামলা ও হয়রানির প্রতিবাদে রাজধানীতে মৌন মিছিল করেছে গণ অধিকার পরিষদ। মিছিল শেষে তাঁরা পল্টন মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে।
আজ শনিবার সকাল ১১টায় পল্টনের জামান টাওয়ার কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। মৌন মিছিলটি জিরো পয়েন্ট হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে ঘুরে পুরোনো পল্টনে এসে শেষ হয়। মৌন মিছিল বলা হলেও মিছিল থেকে সরকার বিরোধী নানা স্লোগান দেওয়া হয়।
পল্টন মোড়ে দলটির নেতা কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা সম্প্রতি ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। সমাবেশের কারণে পল্টন এলাকায় দেখা দিয়েছে যানজট।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে