মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম পদ্মার চরে আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ) আয়োজিত ‘সুকণ্যা’ প্রকল্পের আওতায় এই আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বিদ্যালয়টিতে অধ্যয়নরত কিশোরীরা।
আলোচনায় কিশোরীরা বয়ঃসন্ধিকালে তাদের মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, লোকলজ্জার কারণে দোকান থেকে তারা তাদের প্রয়োজনীয় প্যাড কিনতে পারেন না, এছাড়া চরের দোকানে পাওয়া যায় না পর্যাপ্ত প্যাড। ফলে অনেক কিশোরী মাসিক চলাকালে কাপড় ব্যবহার করেন, ফলে তাদের বিভিন্ন শারীরিক সমস্যায় পড়তে হয়। আলোচনায় কিশোরীরা জানান, এ সময় তাদের মাঝে তৈরি হয় বিষণ্নতা, কিন্তু বিষণ্নতা কাটাতে তারা পান না পরিবারের সহযোগিতা।
কিশোরীদের বয়: সন্ধিকালীন বিভিন্ন সমস্যার প্রশ্নের উত্তর দেন ডা. তৌফিকুল করিম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন বিপ্লব, হিউম্যান সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ মুকিত।
আলোচনা শেষে কিশোরীদের মাঝে বিনা মূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। এ ছাড়া দেওয়া হয় একটি বাক্স যেখানে রাখা হবে প্যাড, যেখান থেকে বিনা মূল্যে প্রয়োজনের সময় কিশোরীরা প্যাড নিতে পারবেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে