
সার্টিফিকেট তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী আফসানা মিমি। তাঁর মরদেহ নিতে এসেছিলেন ছোট বোন রুকাইয়া রুপা। তিনি বলেন, ‘এখন এই সার্টিফিকেট দিয়ে আর কী হবে। আর আমার আপু কোনো দিন ফিরে আসবে না। আর কোনো দিন সার্টিফিকেটের দরকার হবে না।’
আজ রোববার ভোরে ময়মনসিংহের উদ্দেশে বের হন গোপালগঞ্জের মেয়ে মিমি। আনন্দ নিয়ে বের হলেও লাশ হয়ে ফিরতে হয়েছে তাঁকে। আজ সকাল সোয়া আটটায় দিকে মাদারীপুর শিবচর উপজেলার কুতুবপুরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিচে পড়ে ১৯ জন যাত্রী মারা যান। এই ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মিমি।
রুকাইয়া রুপা বলেন, ‘আপু মারা গেছেন; তা মাকে এখনো জানানো হয়নি। কীভাবে মাকে বলব। এই শোক মা কীভাবে সইবে। এই কথা শুনলে আমার মাও তো মারা যাবেন। আমার বাবা অনেক আগে মারা গেছেন। এখন আপুও চলে গেলেন। আমি কার কাছে আমার সব কথা বলব। কেন আমাদের সাথে এমন হলো। আপু মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে পাস করেছেন। এই সার্টিফিকেট দিয়ে আর কী হবে। আর আমার আপু কোনো দিন ফিরে আসবে না। আর কোনো দিন সার্টিফিকেটের প্রয়োজন হবে না।’
জানা যায়, গোপালগঞ্জ সদরের মৃত আবু হেনা মোস্তফা কামালের মেয়ে আফসানা মিমি। বাবা প্রায় ১২ বছর আগে মারা যান। এর পর থেকে দুই মেয়ে নিয়ে মা কানিজ ফাতেমা অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছিলেন। বড় মেয়ে আফসানা মিমি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। আর ছোট মেয়ে রুকাইয়া রুপাও দশম শ্রেণিতে পড়াশোনা করছে। আফসানা মিমি প্রতিটি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। প্রতিটি ক্লাসেও প্রথম হয়েছেন।
প্রসঙ্গত, আফসানা মিমি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে স্নাতক ও হর্টিকালচার বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে