ইউএস-বাংলা এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ফ্লাইট চালু করেছে। আজ রোববার রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ আন্তর্জাতিক রুট হিসেবে ঢাকা-শারজাহ রুটে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট চালু হয়।
ঢাকা-শারজাহ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের কাস্টমার সার্ভিসের পরিচালক একেএম জুনায়েদ, ফ্লাইট অপারেশন্স পরিচালক ক্যাপ্টেন নূর উদ্দিন আল মাসুদ, অপারেশন্স মহাব্যবস্থাপক জুলফিকার আলী, কাস্টমার সার্ভিসের মহাব্যবস্থাপক ইমরান আহমেদ, একে আজাদ প্রমুখ।
প্রাথমিকভাবে সপ্তাহে ছয়দিন ঢাকা-শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা। শারজাহতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বহুদিনের প্রত্যাশা অনুযায়ী ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ইউএস-বাংলা করোনাকালে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে শনিবার ব্যতীত সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে রাত ৯টায় ছেড়ে সরাসরি শারজাহতে স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে পৌঁছাবে। অপরদিকে শারজাহ থেকে ঢাকার উদ্দেশে মঙ্গল, বুধ ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং ঢাকায় সকাল ৮টায় অবতরণ করবে।
এ ছাড়া সোম, বৃহস্পতি ও শনিবার রাত ১টা ৩০ মিনিটে শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে এবং সকাল ৮টায় চট্টগ্রামে অবতরণ করবে।
ইউএস-বাংলা ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনস সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ২০২১ সালে ১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে।
শারজাহতে কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে। ইউএস-বাংলা কর্তৃপক্ষ মনে করছে, দুবাইয়ের মতো শারজাহতে সকল যাত্রীদের কাছে শারজাহ রুটও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই, মাসকট ও দোহা, প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মালে প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই, কলকাতা এবং চীনের অন্যতম গন্তব্য গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
করোনা মহামারির কারণে ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে খুব শিগগিরই কলম্বো, দিল্লি, জেদ্দা, রিয়াদ, মদিনা, দাম্মাম রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে