
গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দুর্ঘটনার আগে থেকেই কমলাপুর রেলস্টেশনে বিলম্বে আছে তিনটি ট্রেন। এসব ট্রেনের সময় সকালে হলেও বেলা ১টা পর্যন্ত ট্রেনগুলোকে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেই দেখা যায়। জয়দেবপুরে দুর্ঘটনার কারণে লাইন ক্লিয়ার না থাকার বিষয়টি এই বিলম্বে প্রভাব ফেলেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বুড়িমারী এক্সপ্রেস, সকাল ৯টায় রংপুর এক্সপ্রেস ও বেলা সাড়ে ১১টায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আজ বেলা ১টা পর্যন্ত সেগুলো কমলাপুর ছেড়ে যায়নি।
এর সঙ্গে জয়দেবপুরে সংঘটিত দুর্ঘটনার কোনো যোগ নেই বলে সকালের দিকে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। তিনি বলেছিলেন, পশ্চিমাঞ্চলের সকালের কোনো ট্রেনের দুর্ঘটনার জন্য সমস্যায় পড়েনি। বাকি ট্রেনগুলো সব দুপুরের পর।
তবে কমলাপুর স্টেশনমাস্টার শাহাদাৎ হোসেন জানান, জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার কারণে কিছুটা ঝামেলা হয়েছে। তিনি বলেন, ‘জয়দেবপুরের দুর্ঘটনার কারণে যাতায়াত উপযোগী (লাইন ক্লিয়ার) ছিল না। এটা ঠিক হয়েছে, ধীরে ধীরে সবগুলো ট্রেন ছেড়ে যাবে।’
এর আগে, আজ বেলা ১১টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের আউটার সিগন্যালে মুখোমুখি সংঘর্ষ হয় টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী একটি ট্রেনের। এতে চালকসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে