রাজধানীর রামপুরা হাজীপাড়া এলাকায় বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৪) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রামপুরা হাজীপাড়া পেট্রলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী আবু হানিফ সোহান বলেন, হাজীপাড়া পেট্রলপাম্পের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় রমজান পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তাঁর মাথা চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওই বাসের কোনো লুকিং গ্লাস ছিল না। মোটরসাইকেলচালক বারবার হর্ন দেওয়া সত্ত্বেও বাসের চালক শোনেননি। তাঁকে অনেক আগে থেকেই ফুটপাতের দিকে চাপ দেওয়া হয়। পরে মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হন।
নিহত আলী হোসেনের ভাই মো. আলম তালুকদার বলেন, তাঁদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে। বাবার নাম আব্দুল আজিজ তালুকদার। তাঁর ভাই বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় একটি মেসে থাকতেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হিসাবরক্ষকের কাজ করতেন। আগে ডেইলি বাংলাদেশ পত্রিকায় কাজ করতেন। সাত-আট মাস আগে বিয়ের কাবিন হয় তাঁর। ছয় ভাই এক বোনের মধ্যে আলী হোসেন সবার ছোট।
রামপুরা থানার উপপরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, বিকেলে হাজীপাড়া এলাকায় রমজান পরিবহনের চাপায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে