
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় চলন্ত দুটি কাভার্ড ভ্যান থামিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় চালকেরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকেও আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ এ বিষয়ে বলেন, অবরোধ সমর্থকেরা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ময়মনসিংহগামী বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং গুড উইল ক্যারিয়ার সার্ভিসের দুটি কাভার্ড ভ্যান যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে তিন-চারটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে করে অজ্ঞাতপরিচয় ১০-১২ জন এসে প্রথমে গাড়ি দুটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এগুলোর গতি রোধ করে। পরে গাড়ি দুটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় চালকেরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে আসি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা করে গ্রেপ্তার অভিযান চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে