
মুন্সিগঞ্জের লৌহজংয়ে শিশু হুমায়রা হিমু (১০) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার কনকসারে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে হিমু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল, কনকসার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিদ্যুৎ আলম মোড়লসহ স্থানীয় সকল শ্রেণিপেশার মানুষ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কনকসার ইউনিয়নের কাহেতারা এলাকার বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত হিমু স্থানীয় হানিফ ব্যাপারীর মেয়ে।
এর আগে গত বুধবার দুপুর ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে হিমু নিখোঁজ ছিল বলে জানিয়েছে হিমুর পরিবার। পরে অনেক খোঁজ করে না পাওয়ায় রাতে লৌহজং থানায় একটি সাধারণ ডায়রি করে নিহতের পিতা হানিফ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের ডোবার পাশে একটি অর্ধ ভাসমান বস্তা কুকুরকে টানতে দেখে সন্দেহ হলে বস্তাটি খুলে ওই শিশুটির মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশে খবর দিলে লৌহজং থানা-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে