রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজিব হাওলাদার (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
ঢামেকে রিকশাচালককে নিয়ে আসা পথচারী মো. সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে ওই রিকশাচালক যাত্রী নিয়ে বঙ্গভবনের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিকল্প পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। তখন রিকশাচালক ছিটকে পরে আহত হয়। দ্রুত কয়েকজন তাকে নিয়ে ঢাকা মেডিকেলে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে রিকশার যাত্রী অক্ষত আছে।’
হাসপাতালে আসা রাজিবের বাবা রিপন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুলগ্রাম ডাসার এলাকায়। বর্তমানে সবুজবাগ মাদারটেক সরকারপাড়া এলাকায় থাকেন। বিকেলে জানতে পারেন বাসের ধাক্কায় আহত হয়ে রাজিব হাসপাতালে আছেন। পরে হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, পল্টন এলাকা থেকে পথচারীরা মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পথচারীরা জানিয়েছেন, ওই যুবক অটোরিকশা চালক ছিলেন। রিকশা চালিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কা আহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে