
রাজধানীর রামপুরা খাল থেকে শাজাহান (৫০) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শাজাহান রামপুরা পুলিশ বক্সের পাশের একটি ডাস্টবিনে পরিচ্ছন্নতার কাজ করতেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় পরিচ্ছন্নতার কাজ শেষে হাত ধোয়ার জন্য খালের পাড়ে নেমেছিলেন শাজাহান। এ সময় পা পিছলে পড়ে যান। খালে পানি বেশি থাকায় তিনি আর উঠতে পারেননি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের ধারণা, খালের পানির চাপ থাকায় তিনি আর উঠতে পারেননি। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পরিচ্ছন্নতাকর্মী ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কাজ করতেন।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে