রাজধানীর উত্তরায় মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় লেগুনা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাকে লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে।
উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার এলাকায় আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী সদস্য ও পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানে অংশ নেওয়া সেনা ও পুলিশ সদস্যরা আজকের পত্রিকাকে বলেন, ‘আইন অমান্য করে মহাসড়কে চলাচলের কারণে ১০টি লেগুনা, ৫টি মোটরসাইকেল ও ১টি সিএনজি চালিত অটোরিকশাকে আটক করে ১ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে একটি লেগুনা ডাম্পিং এবং অসংখ্য ব্যাটারিচালিত অটোরিকশার তার কেটে বিচ্ছিন্ন করা হয়েছে।’
এ সময় উত্তরার সাধারণ জনগণ যৌথ অভিযানকে স্বাগত জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে কাগজপত্র ছাড়া হরহামেশাই বিভিন্ন পরিচয়ে যানবাহন চলাচল করছে। আর এখন সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হল অটোরিকশা। তারা কোনো কিছুই মানে না। যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ট্রাফিকরাও তাদেরকে বিভিন্ন কারণে নিয়ন্ত্রণ করতে পারছে না।’
অভিযান বিষয়ে ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের উত্তরা পূর্ব জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাসড়কে যে ধরনের নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, সেগুলো স্বাভাবিক করতে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। যেসব যানবাহন ও চালক মহাসড়কের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের অভিযানটি অব্যাহত থাকবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে