ঢাকার নবাবগঞ্জে পাঁচ টাকায় ঈদবাজারের ব্যবস্থা করেছে সততা ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন।
উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে নিম্ন আয়ের মানুষের জন্য ঈদকে সমনে রেখে পাঁচ টাকার এই বাজার স্থাপন করে সংগঠনটি।
‘থাকবে না হারানোর ভয়, সততাই করবে জয়’—এই স্লোগানকে সামনে রেখে আজ রোববার সকাল ১০টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত ২৫০টি অসচ্ছল পরিবার ৫ টাকার বিনিময়ে ৪ কেজি চাল, ১ কেজি চিনিগুঁড়া চাল, চিনি, লবণ, ডিটারজেন্ট, ২ কেজি পেঁয়াজ, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডলস, সাবান ও ৬টি ডিম পাচ্ছেন সততা ফাউন্ডেশনের ৫ টাকার ঈদবাজারে।
এই ঈদবাজারে প্রবাসীরা, ছাত্র-ছাত্রী, তরুণ-তরুণী, সরকারি-বেসরকারি চাকরিজীবীরা সহযোগিতা করেন বলে জানান আয়োজকেরা।
সততা ফাউন্ডেশনের সদস্য ও সাংবাদিক আলীনূর ইসলাম মিশু বলেন, দুস্থ গরিবদের পাশে থাকা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, বয়স্কদের মুখে হাসি ফোটানো, বেকারদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া, এতিমদের মুখে হাসি ফোটানোর জন্যই এই সততা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করা হয়।
সততা ফাউন্ডেশনের সদস্য রিদয় বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য খাবারের পাশাপাশি বছরে প্রতিটি গ্রাম থেকে কয়েকটি পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে দারিদ্র্য দূর করা।’
পাঁচ টাকায় বাজার করে পারুল বেগম বলেন, ‘আমার মতো অনেক পরিবারের মাঝে শিশু থেকে শুরু করে বয়স্কদের মাঝে সেমাই চিনিসহ প্রতিটি পরিবারকে ঈদের নতুন জামা দিয়েছিল তারা।’
এলাকাবাসী নাসির হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ, করোনাভাইরাসের সময় ৩০০টি পরিবারকে চিনিগুঁড়া চাল, ভাতের চাল, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি, সেমাই ও ১৫০ জন পথিকদের মধ্যে ইফতার বিতরণ করেছিলেন তাঁরা।
স্থানীয়রা তাঁদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে