
ঢাকার ধামরাইয়ে আন্দোলনকারীরা আজ সোমবার বিকেলে থানায় ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এর আগেই সব পুলিশ থানা থেকে পালিয়ে যায়।
ধামরাই ফায়ার স্টেশনের ডিউটিম্যান বছির বলেন, ‘আন্দোলনকারীরা থানায় ঢুকে আগুন দিয়ে সব পুড়িয়ে দেয়। তাঁরা অস্ত্রাগার ভেঙে অস্ত্রে আগুন ধরিয়ে দেয়। অনেক অস্ত্র লুট করে নিয়ে গেছে বলে শুনেছি। তাঁরা পুলিশের গাড়ি ভেঙে আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যায় ধামরাই প্রেসক্লাবে আগুন দেয় আন্দোলনকারীরা। দুপুরে আন্দোলনকারীরা ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় আগুন দেয়।’
এর আগে সাভার প্রেসক্লাবেও ভাঙচুর করেছে বলে জানা গেছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে