
৩১ জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারীদের দুটি সংগঠন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ এই হুঁশিয়ারি দেয়।
সংগঠনটির নেতাদের উদ্ধৃত করে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, এখন মহার্ঘ ভাতা দেওয়া হবে না। যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে।
নবম পে-স্কেল দেওয়ার জন্য অবিলম্বে পে-কমিশন গঠন এবং যাঁদের বেতন স্কেলের শেষ ধাপে আটকে গেছে, সমাবেশ থেকে তাঁদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার ব্যবস্থা করার দাবি জানানো হয়।
৩১ জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতার ঘোষণা না দিলে ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী মহাসমাবেশ করে কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক ও সহসভাপতি আশফাকুল আশেকীন বক্তব্য দেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে