
রাজধানীর তুরাগে একটি মন্দিরে হামলা চালিয়ে দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ১৮ নম্বর সেক্টরের ষোলহাটি সর্বজনীন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ষোলহাটি সর্বজনীন দুর্গামন্দিরের সভাপতির শান্তি বাবুর ছেলে পলাশ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর পৌনে ৪টার দিকে একটি সাদা প্রাইভেট কারে কয়েকজন এসে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়।’
পলাশ সরকার বলেন, ‘দুর্গাপূজার পর দুর্গার প্রতিমা বিসর্জনের পর আমরা মন্দির খালি না রেখে সরস্বতী মূর্তি রাখি। কিছুদিন আগে সরস্বতী পূজা ছিল, যার কারণে ওই মূর্তিটা আমরা নতুন বানিয়ে এনেছিলাম। সেটিই হামলা করে ভাঙচুর করে উল্টা করে ফেলে রেখেছিল।’
পলাশ সরকার জানান, ঘটনার সময় মন্দিরের পাশের একটি গরুর খামারের পাহারাদার প্রথম হামলাটি দেখতে পান। তিনি বলেন, ‘হামলাকারীদের কাছে অস্ত্র থাকতে পারে ভেবে পাহারাদার একা বাধা দেননি, বরং লোকজন ডাকতে যান। পরে ফিরে এসে দেখতে পান হামলাকারীরা পালিয়ে গেছে।’
পলাশ আরও বলেন, ‘মন্দিরে হামলার খবর পেয়ে আমরা ৯৯৯-এ ফোন করি। তারপর পুলিশ আসে। সকালে থানার ওসি, এসি ও ডিসি স্যাররা এসেছেন। পরবর্তীতে তারা দেখে ও ছবি তুলে নিয়ে যান। সেই সাথে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।’
তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি সাদা প্রাইভেট কারে দুজন এসে হামলা চালায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।’
ওসি রাহাত বলেন, ‘এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার নেই। আমরা হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে