আড়িয়াল খা নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে মাদারীপুরের কালকিনিতে জাহাঙ্গীর হোসেন (৩০), মো. রাজিব হোসেন (৩২) ও রিয়াজ হাওলাদার (৩০) নামে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন। এ খবর পেয়ে বাশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযানে যান কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।
দুই ঘণ্টা অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন, মো. রাজিব হোসেন ও রিয়াজ হাওলাদার নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক তিনজনের বাড়ি বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান চালিয়ে বালু ব্যবসায়ীদের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস বলেন, ‘খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন বালু ব্যবসায়ীকে কারাদন্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে