দুই সপ্তাহ পরেই পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের কোরবানির পশুর হাট বসানোর কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। চলতি বছর দুটি স্থায়ী হাট ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পাঁচটি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নয়টি অস্থায়ী হাটের ইজারা চূড়ান্ত করেছে।
এবারের ঈদে মোট ২১টি হাট বসানোর ইজারা আহ্বান করে দুই সিটি। ডিএনসিসি গাবতলী (স্থায়ী) পশুর হাটসহ ১০টি এবং ডিএসসিসি সারুলিয়া স্থায়ী পশুর হাটসহ ১২টি পশুর হাট বসাতে চেয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশনাসহ নানা কারণে অস্থায়ী হাটের সংখ্যা পরে কিছুটা কমে এসেছে। এর মধ্যে আফতাবনগরে হাট বসানো নিয়ে দুই সিটি করপোরেশন টেন্ডার আহ্বান করলেও হাইকোর্টের নির্দেশনায় এখন কোনো পক্ষই হাট বসাতে পারবে না।
ইজারা চূড়ান্ত হওয়া ডিএনসিসির পাঁচটি হাট হচ্ছে—ভাটারা সুতিভোলা খালের কাছের খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গার কাছের খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরের কাছে বউবাজার এলাকার খালি জায়গা, মিরপুর সেকশন-৬ ও ওয়ার্ড নম্বর-৬-এর (ইস্টার্ন হাউজিং) খালি জায়গা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছের খালি জায়গা।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘মোহাম্মদপুর বছিলা ৪০ ফুট রাস্তার কাছের খালি জায়গা, খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট তৎসংলগ্ন পশ্চিমপাড়ার খালি জায়গা এবং ৪৪ নম্বর ওয়ার্ডের কাচকুড়া ব্যাপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গা পশুর হাটের ইজারা প্রক্রিয়াধীন রয়েছে। তবে আদালতের নির্দেশনার কারণে আফতাবনগরে হাট বসবে না।’
অন্যদিকে ডিএসসিসিতে ইজারা চূড়ান্ত হওয়া নয়টি হাট হচ্ছে—উত্তর শাহজাহানপুর-খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবের কাছের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের কাছের উন্মুক্ত এলাকা (হাজারীবাগ), পোস্তগোলা শ্মশানঘাটের কাছের খালি জায়গা, মেরাদিয়া বাজারের কাছের খালি জায়গা (খিলগাঁও), দনিয়া কলেজের কাছের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালের কাছের উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের কাছের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ডের কাছের খালি জায়গা।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের আজকের পত্রিকাকে বলেন, ‘লিটল ফ্রেন্ডস ক্লাবের কাছের খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়ামের কাছে বিশ্বরোডের আশপাশের খালি জায়গায় পশুর হাটের ইজারা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া আফতাব নগরে আমরা পশুর হাট করব না।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে