
দুর্ঘটনার কবলে পড়ে কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ১০ কিলোমিটার এলাকায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে চলমান এ যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খুবই ধীর গতিতে যানচলাচল করতে দেখা গেছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, আজ সোমবার সকাল ৭টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে একটি কাভার্ড ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। পরে সেটি বিকল হয়ে হয়ে আটকে পড়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। সময় বাড়ার সঙ্গে মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
ট্রাকচালক শফিক আজকের পত্রিকাকে বলেন, মেঘনা সেতু পার হওয়ারর পর থেকে যানজট পেয়েছি। কি কারণে যানজট তা জানি না।
বাসচালক কোরবান আলী বলেন, জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ঘণ্টাখানেক সময় লাগল। জানি না কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারব।’

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘একটি কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে বিকল হয়ে পড়ে। এতে কেউ হতাহত নেই। বিকল গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে