দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত না করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘মুক্তি কোন পথে, কত দূর? স্বাধীনতা কতটুকু সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি।
দ্রব্যমূল্য বেড়েছে এটা মিথ্যা কথা নয় এবং এই সত্য সরকারকে স্বীকার করতে হবে উল্লেখ জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার বলেছে এক কোটি লোককে টিসিবির পণ্য দেবে। টিসিবির গাড়ির পেছনে মানুষের লাইন দেখে ভিক্ষাবৃত্তির কথা মনে হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই, জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না।’
দ্রব্যমূল্য রোধ ও খাদ্য সংকট দূর করতে ন্যূনতম ২ কোটি পরিবারকে রেশনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘তা না দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যারা আন্দোলন করছে সেসব বিরোধী দলগুলোর আন্দোলনে পুলিশ ও সরকার দলীয় গুন্ডারা হামলা করছে।’
৭ ই মার্চের ভাষণ প্রসঙ্গে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, ‘৭ মার্চের ভাষণ এক ব্যক্তির ভাষণ না। এতে অনেকের অবদান আছে। এই ভাষণে বিশেষ অবদান রেখেছিলেন সিরাজুল আলম খান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এই লাইনের মূল লেখক সিরাজুল আলম খান। স্বাধীনতার যুদ্ধটা এক ব্যক্তি করেন নাই। এ জন্য দেশের পরিবর্তনে সম্মিলিত উদ্যোগ দরকার।’
আলোচনা সভায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে