
ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া রুটে ৩৩ ও ৩৬ নম্বর ট্রেন হিসেবে চলাচলকারী তিতাস কমিউটার নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরও কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়নি। আজ মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে ট্রেনটির ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও দুপুর ১২টা ২২ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি ঢাকায় পৌঁছায়নি।
স্টেশনে থাকা ট্রেনের আপডেট দেওয়া ড্যাশবোর্ডে দেখা যায়, ট্রেনটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে বেলা ১টা ১০ মিনিট।
ট্রেন দেরি করায় প্রায় ১০ জন যাত্রী স্টেশন ম্যানেজারের কক্ষে গিয়ে যাত্রার সময় জানতে চান। এ সময় তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। আমিনুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘ট্রেনের সময় দেওয়া ছিল সকাল ৯টা ৪৫ মিনিট। এরপর তিন ঘণ্টা কেটে গেছে, ট্রেনের খবর নেই। এরপর আবার নতুন সময় দিয়েছে।’
শহিদুল্লাহ নামে এক যাত্রী বলেন, ‘ট্রেন এখনো প্ল্যাটফরমে আসেনি। অথচ কোনো ঘোষণাই দেয়নি। একটা টিকিটের জন্য পাঁচটা টিকিটের দাম কেটে নিচ্ছে। এসব অনিয়ম কেউ দেখে না।’
এ সময় স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন যাত্রীদের জানান, ট্রেনটি ১২টা ৫৫ মিনিটে প্ল্যাটফরমে ঢুকবে। তিনি বলেন, ‘এটি বেসরকারি ট্রেন। আপনারা না জেনে টিকিট কেন কাটবেন? যারা টিকিট দিয়েছে, তাদের থেকে জেনে নিতে হবে?
ঈদযাত্রার প্রথম ছয় দিনে স্টেশনে শৃঙ্খলা থাকলেও সোমবার রাত থেকে অতিরিক্ত যাত্রীর চাপ বেড়ে যাওয়ার পরে আর শৃঙ্খলা ধরে রাখতে পারছে না রেলওয়ে। স্টেশনের ভেতরে বিভিন্ন প্ল্যাটফরমে দেখা যায় যাত্রীরা অপেক্ষা করছে। এখন পর্যন্ত ঈদযাত্রার ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের।
প্রসঙ্গত, ঈদ উপলক্ষে ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে গত ২৫ মার্চ এবং ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ। ঈদের আগে আন্তনগর ট্রেনের ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ ও ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ বিক্রি করা হয়েছে। এ ছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে