
রাজধানীর দক্ষিণখানে বিএনপির সাবেক নেতা দেলোয়ার হোসেনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে, অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগসহ ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণখানের কাওলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার বিমানবন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়াও তিনি দক্ষিণখানের কাওলা নামাপাড়া এলাকার সামাল মিয়ার ছেলে।
এ বিষয়ে উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আইনুন সাবেদ বলেন, ‘দক্ষিণখানের কাওলা থেকে চাঁদাবাজি, অপহরণ, হত্যা চেষ্টা ও রাজনৈতিক সংক্রান্ত ১৩টি মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’
সেনা কর্মকর্তা আইনুন সাবেদ আরও বলেন, ‘দেলোয়ারের বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে প্রায়ই চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। তাঁকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য দক্ষিণখান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে দক্ষিণখান জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দেলোয়ারের বিরুদ্ধে অপহরণ মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে