
নাট্যব্যক্তিত্ব ও দেশ নাটকের কর্ণধার এহসানুল আজিজ বাবুকে রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। গাজীপুর সদর মেট্রো থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর আজ বুধবার বাবুকে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে হাজির করে আরও তথ্যপ্রমাণ উদ্ঘাটনের জন্য পুলিশ তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক ইকবাল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে নাট্যকার এহসানুল আজিজ বাবুকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর নিন্দা জানিয়ে বিভিন্ন ব্যক্তি পোস্ট দিয়েছেন। তাঁরা তাঁর মুক্তি দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, এবারের বিশ্ব ইজতেমার সময় জঙ্গি হামলার হুমকি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। পরে গাজীপুর মহানগর পুলিশের সাইবার টিমের সহযোগিতায় হুমকিদাতা আলামিন হোসেন নামের এক যুবলীগ কর্মীকে গত ১৫ ফেব্রুয়ারি মহানগরীর শিমুলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য অনুযায়ী সদর মেট্রো থানার এসআই মাসুদ আনোয়ার আকন্দ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন/২০০৯–এ একটি মামলা করেন।
পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ রনি সরকার, সাইফুর রহমান শাওন ও সিয়াম হোসেনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য ও ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এহসানুল আজিজ বাবুকে রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, গ্রেপ্তার আসামিদের ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন ও তাঁদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ও পলাতক আসামিরা রাষ্ট্রবিরোধী ও জননিরাপত্তার জন্য হুমকিমূলক বিভিন্ন কাজে জড়িত। তাঁদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে