
রাজধানীর কদমতলী এলাকায় দীর্ঘদিনের গ্যাস-সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। আজ শনিবার সকালে মোহাম্মদবাগ চৌরাস্তায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে এ এলাকায় গ্যাস-সংকট চলছে। বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলে না, ফলে বাধ্য হয়ে শুকনো খাবার কিংবা হোটেল থেকে কিনে খেতে হচ্ছে। এতে বিশেষ করে শিক্ষার্থী ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তানভীর আহমেদ রবিন বলেন, এলাকার গ্যাস পাইপলাইন ২৫-৩০ বছরের পুরোনো। লিকেজের কারণে স্যুয়ারেজের পানি পাইপলাইনে ঢুকে গ্যাস সরবরাহ ব্যাহত করছে। বিগত সরকারের আমলে বহুবার অভিযোগ জানানো হলেও সমাধান মেলেনি। রমজান মাসেও যদি গ্যাস-সংকট চলতে থাকে, তাহলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, গ্যাস না পেয়েও প্রতি মাসে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিল দিতে হচ্ছে। অন্যদিকে বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, যা আর্থিকভাবে ক্ষতিসাধন করছে।
এ মানববন্ধনে নেতৃত্ব দেন ৬০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক মেম্বার খোরশেদ আলম খোকন ও হাজী লুৎফর রহমান। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯, ৬০ ও ৫৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদবাগ, মেরাজনগর, কদমতলী, শ্যামপুর, স্মৃতিধারা, পলাশপুর, বাকচর, ঢাকাম্যাচ, জনতাবাগসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ এতে অংশ নেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে