
সংবাদ সম্মেলনের আয়োজন করে ডা. সংযুক্তা সাহা মানহানিকর বক্তব্য দিয়েছেন এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে সেন্ট্রাল হাসপাতাল। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করা হয়। সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের পক্ষে সচিব দিদারুল আলম মামলাটি দায়ের করেন। বিচারক মাসুদুল হক মামলাটি গ্রহণ করে ২৫ জুলাই ডা. সংযুক্তা সাহাকে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে জবাব দেওয়ার জন্য দিন ধার্য করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. মাজহারুল ইসলাম সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রসূতি মাহবুবা রহমান আঁখি ও তাঁর নবজাতকের মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনা নিয়ে আঁখির স্বামী থানায় মামলা করেন। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে এই মামলা দায়ের করার পর ডা. সংযুক্তা সাহা গত ২০ জুন সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তাঁর নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আঁখি তাঁর রোগী নন এবং হাসপাতাল তাঁর সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা বক্তব্য ও ভিত্তিহীন।
ডা. সংযুক্তা সাহার এই বক্তব্য সেন্ট্রাল হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাঁর বক্তব্যে হাসপাতালের ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় আরও বলা হয় সংযুক্তা সাহার এই বক্তব্য প্রত্যাহারের জন্য ইতিপূর্বে গত ২১ জুন উকিল নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি বক্তব্য প্রত্যাহার করেননি এমনকি তাঁর বক্তব্যের জন্য কোনো প্রকার দুঃখপ্রকাশ করেননি।
উল্লেখ্য, গত ২০ জুন রাজধানীর পরিবাগের বাসায় এক সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা দাবি করেন, নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল তাঁর নাম ব্যবহার করে অনিয়ম করেছে।
তিনি আরও বলেন, ‘আঁখি যখন হাসপাতালে, তখন আমি দেশে ছিলাম না। আমার কাছে টিকিট ও বোর্ডিং পাস আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটরিং করিনি। সব মিথ্যা। নিজেদের গাফিলতি লুকানোর জন্য তারা এখন আমার নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে