
রংপুর বিভাগের অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় রংপুরের বিভাগীয় কমিশনারের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। সেই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৩০ মে দিন ধার্য করা হয়েছে।
রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, অবৈধ ইটভাটা বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট করেছিল। তাতে আদালত রুল জারি করে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। পরবর্তীকালে ওই নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে রংপুরের বিভাগীয় কমিশনারকে আদালতের আদেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
মনজিল মোরসেদ বলেন, রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন আজ আদালতে প্রতিবেদন দাখিল করেন। এতে উল্লেখ করা হয়, রংপুর বিভাগে ৮১২টি অবৈধ ইটভাটার মধ্যে ১৮টি বন্ধ করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধার জেলার জেলা প্রশাসক ১৫৫টি অবৈধ ইটভাটার মধ্যে একটিও বন্ধ করেননি, কুড়িগ্রামের জেলা প্রশাসক ৮৬টি অবৈধ ইটভাটার মধ্যে ৭টি বন্ধ করেছেন, দিনাজপুরের জেলা প্রশাসক ১৭৫টি অবৈধ ইটভাটার মধ্যে ১০টি বন্ধ করেছেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক ২৪টি অবৈধ ইটভাটার মধ্যে ১টি বন্ধ করেছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে