
ডেঙ্গু সচেতনতা বাড়াতে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে যুক্ত হচ্ছেন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা। তাঁরা নিজেদের ফেসবুক ও ইউটিউব ভিডিওতে এডিস মশা নিয়ে জনসাধারণকে সচেতন করবেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার কয়েকজন ইনফ্লুয়েন্সারের সঙ্গে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বৈঠক করেছেন। তাঁদের কাছে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে।
আজ মঙ্গলবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, জনপ্রিয় পাঁচটি ফেসবুক পেজের কয়েকজন সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটির সঙ্গে ডিএনসিসি মেয়রের আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। সেলিব্রিটির মধ্যে ছিলেন শামস আফরোজ চৌধুরী, তাসরিফ খান, ঋতুরাজ ভৌমিক ও তাঁর বাবা সৌভিক ভৌমিক, কামরুন নাহার ডানা ও সুবহা সাফায়েত সিজদা। তাঁরা শিগগিরই ডিএনসিসির মশকনিধন বিষয়ক একটি কর্মসূচিতে অংশ নেবেন।
মেয়র আতিক বলেন, ‘ডেঙ্গুর বিরুদ্ধে ঢাকা উত্তরের সবাইকে একযোগে লড়তে হবে। আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে আলোচনা করেছি। ডেঙ্গুর বিরুদ্ধে আমরা কীভাবে লড়তে পারি এবং তাঁরা কীভাবে আমাদের সাহায্য করতে পারে সেটি নিয়ে কথা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে